ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুইবার; কিন্তু পরিণতি হয়েছে একই— প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। শুধু তা-ই নয়, নিজের দুই স্বামীর পরকীয়া নাকি হাতেনাতে ধরেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।সম্প্রতি আমাজন প্রাইমের ওটিটি শো ‘দ্য ট্রেটার্স সিজন ২’-এর ফার্স্ট লুকে উপস্থাপক করণ জোহরের মুখোমুখি হয়ে নিজের এই বিষাদময় অতীতের কথা ফাঁস করেন শ্বেতা। করণ যখন রসিকতা করে জানতে চান, অভিনেত্রী মিথ্যাবাদী চিনতে দক্ষ কি না, জবাবে শ্বেতা সোজা জানালেন, তিনি অত্যন্ত পারদর্শী। কারণ তিনি নিজ চোখে স্বামীদের অন্য নারীর সঙ্গে হ...