শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে ‘পালিয়ে বেড়ায়’। ১৯৯৯ সালে প্রকাশিত গল্প নিয়ে নাটকটি লিখেছেন
মনোজ মিত্র। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল
থিয়েটার মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাট্যদলটি জানিয়েছে, প্রথম প্রদর্শনীতে
প্রধান অতিথি থাকবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। এ ছাড়া উপস্থিত থাকবেন ড. আইরিন পারভীন
লোপা ও তপন হাফিজ।
‘পালিয়ে বেড়ায়’-এর
কেন্দ্রীয় চরিত্র রূপচাঁদ একজন ভবঘুরে মানুষ, যে সমাজ ও সংসারের চোখে তথাকথিত অপদার্থ।
জীবনের কোনো নির্দিষ্ট গন্ত...