ইংল্যান্ড সফরে শোচনীয়
ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থিংক ট্যাংকে বড় ধরনের রদবদলের গুঞ্জন
শোনা যাচ্ছে। আর এই পরিবর্তনের অংশ হিসেবেই পিসিবির একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব
পেতে চলেছেন পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মোহসিন
নাকভীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই গুঞ্জন জোরালো হয়েছে।
পিসিবির একটি সূত্রের বরাত
দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহে ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যান মহসিন
নাকভির সঙ্গে বিস্তারিত বৈঠক করেছেন শোয়েব আখতার।...