কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পেছানো হয়েছে। সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সোমবার (৭ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। আগামী ১৯ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সুপ্রিয়া রহমান।জানা গেছে, ২০১৬ সালের ৭ জুলাই ঈদের নামাজের প্রস্তুতির সময় মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় চাপাতি ও কুড়ালের আঘাতে পুলিশের দুই সদস্য জহি...