‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’খ্যাত বলিউড অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী শেহনাজ গিল যা-ই করেন, মুহূর্তেই তা নজর কাড়ে নেটিজেনদের। তার কোনো মজার কথা, আচরণ কিংবা হঠাৎ করা কোনো কাজ— সবকিছুই চোখের পলকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একের পর এক রিল, ছবি কিংবা ভিডিওতে তাই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি।
সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার প্রচার অনুষ্ঠানের ফাঁকে রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ গেয়ে ভিডিও শেয়ার করেন শেহনাজ। সেই গানের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এই অবাঙালি তারকার কণ্ঠে বাংলা গান বিশেষ করে বা...