দুদিন
বিরতির পর ঢাকা স্টেডিয়ামে
আজ রবিবার হবে সাফ চ্যাম্পিয়নশিপের
দুই ম্যাচ। বেলা সাড়ে ৩টায়
ভারতের কাছে হারা পাকিস্তান
খেলবে মালদ্বীপের সঙ্গে। রাত ৮টায় শ্রীলঙ্কার
প্রতিপক্ষ বাংলাদেশের কাছে হেরে শুরু
করা ভুটান। দুই ম্যাচ শেষেই
সেমিফাইনাল লাইনআপ নিশ্চিত হয়ে যেতে পারে
আজ। হারলে বিদায় ঘণ্টা বাজবে পাকিস্তান ও ভুটানের। সেক্ষেত্রে
মালদ্বীপ ও শ্রীলঙ্কা, ভারত
ও বাংলাদেশকে নিয়ে চলে যাবে
শেষ চারে। যদি দুই ম্যাচের
ফল অমীমাংসিত থাকে, তাহলেও সেমিফাইনাল নিশ্চিত হবে ভারত ও
বাংলাদেশের। সেক্ষেত্রে প...