ফুটবল
দুনিয়ার সবচেয়ে বড় মহারণ দেখতে
প্রস্তুত হচ্ছে নিউ জার্সির ইস্ট
রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বমঞ্চে এটি এখন ‘নিউ
ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম’। ১৯ জুলাই,
২০২৬-এ এখানেই নির্ধারিত
হবে কার মাথায় উঠবে
ফুটবলের বিশ্বসেরা মুকুট।
আমেরিকার
চিরাচরিত আমেরিকান ফুটবলের (এনএফএল) মাঠটি এখন সেজে উঠছে
গ্লোবাল ‘সকার’ বা আমাদের চিরচেনা
ফুটবলের রঙে। আন্তর্জাতিক ফুটবলের
নিয়ম মেনে এর টার্ফ
বা ঘাসের মাঠে আনা হচ্ছে
আমূল পরিবর্তন।
নিউ
জার্সি আর নিউ ইয়র্ক
সবসময়ই অভিবাসীদের চারণভূমি। ফলে লাতি...