রাজধানীর কেরানীগঞ্জের কালিন্দীর মুক্তিবাগ এলাকায় পাশাপাশি বাসায় থাকতেন মীম আক্তার ও রোকেয়া রহমান। প্রতিবেশী থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু পরিণতিতে এক পরিবার চিরতরে শেষ করেছে আরেকটিকে। বাসায় ডেকে নিয়ে হত্যা করেছে স্কুলছাত্রী ও তার মাকে। তবে শেষরক্ষা হয়নি, মরদেহের গন্ধই উন্মোচন করেছে রহস্য, ধরা পড়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। একসঙ্গে জেলে পাঠানো হয় অন্য পরিবারের সদস্যদের। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার এসআই রনী চৌধুরীর প্রতিবেদনে উঠে এসেছে লোমহর্ষক এ বর্ণনা।
প্রতিবেদনে বলা হয়, স্বামী...