ক্যাম্পাসের সিনিয়রকে ‘হেই ব্রো’ বলে ডাক দেওয়ায় তর্ক গড়ায় সংঘর্ষে, পড়ে ভাঙচুর হয় হলে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গতকাল মঙ্গলবার দুপুরে ঘটেছে এই ঘটনা।সংঘর্ষে আহত হয়েছেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১ ব্যাচের হোসাইন শরীফ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ২৩ ব্যাচের মো. রাতুল হাসান রুম্মান।প্রত্যক্ষদর্শীরা জানালেন, গতকাল দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় হোসাইন শরীফকে ‘হেই ব্রো, লিফটটা ধরেন’ বলে ডাক দেন রাতুল হাসান রুম্মান। সিনিয়রকে ‘ভাই’...