জীবন যে কতটা অনিশ্চিত, তার বড় প্রমাণ আমাদের প্রিয় তারকাদের হঠাৎ চলে যাওয়া। গত বছরের ২৭ জুন পুরো বিনোদন জগৎকে স্তব্ধ করে বিদায় নিয়েছিলেন 'কাঁটা লাগা'খ্যাত জনপ্রিয় পপ তারকা শেফালি জারিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সে তার এই আচমকা চলে যাওয়া কেউ-ই সহজে মেনে নিতে পারেননি। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতেও ভক্তদের মনে একটাই প্রশ্ন, ঠিক কী ঘটেছিল সেই রাতে? কেন একটি বছর পেরিয়ে গেলেও এখনো জানা গেল না তার মৃত্যুর আসল কারণ?২০২৫ সালের ২৭ জুনের গভীর রাতে স্বামী পরাগ ত্যাগী শেফালিকে মুমূর্ষু অবস্থায় মুম্বাইয়ের বেলভিউ হ...