জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত
জুলাইযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ‘ভয় দেখাতে পারেনি জীবন’
শীর্ষক স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা
একাডেমি। অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)
বলেন, ‘আমরা চাই না আর কোনো পরিবারের সন্তান এভাবে হারিয়ে যাক।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় সংগীত
ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ২০২৪ সালের ছাত্র-জনতার
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাইযোদ্ধাদের পরি...