১৯৪৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্ম শেখ আবদুল হাকিমের। ভারত ভাগের পরপরই পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন।
পেশাদার লেখক জীবনের শুরু সেবা প্রকাশনীতে। একসময় পাঠক মূলত সেবা রোমান্টিকের লেখক হিসেবে তাকে চিনত। তবে সেবার দুই জনপ্রিয় সিরিজ মাসুদ রানা ও কুয়াশার অনেক বিখ্যাত বইয়ের ছায়া লেখক বা ঘোস্ট রাইটার তিনি।
লেখকের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় জানতে পারি, ‘জাল’ বইটির মাধ্যমে মাসুদ রানার ছায়া লেখক হিসেবে যাত্রা শুরু তার। কুয়াশা সিরিজে প্রথম ঘোস্ট রাইটার হিসেবে লেখেন ‘কুয়াশা-১০’। কাজী আনোয়ার হো...