বুড়িগঙ্গার
ভয়ানক দূষিত জল দেখলেই গা
শিউরে ওঠে। এ পানিতে
ডলফিনের মতো একটি প্রাণী
টিকে আছে, ভাবা যায়?
সম্প্রতি এক গবেষণায় উঠে
এসেছে এই ডলফিনদের খবর।
লিখেছেন ইশতিয়াক হাসান
ছোটবেলায়
যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস নদ
ধরে নৌকায় যেতাম, হঠাৎ হুস করে
নদী থেকে আজব এক
জন্তুকে লাফিয়ে উঠতে দেখতাম, তখন
রীতিমতো অবাক হতাম। এ
কী আজব প্রাণী, জলের
তল থেকে হঠাৎ লাফিয়ে
ওঠেই কেন, আবার সেখানেই
ফিরে যায় কেন? পরে
জানতে পারলাম এ আমাদের গাঙ্গেয়
ডলফিন বা শুশুক। পানিতে
বাস করলেও এ স্তন্যপায়ী প্রাণীটিকে...