বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
এবং সর্বজনশ্রদ্ধেয় বুজুর্গ আলেম আলহাজ মাওলানা আব্দুর রহমান দরবেশ (রহ.), যিনি ‘জোলাই হুজুর’ নামে
সুপরিচিত ছিলেন, ইন্তেকাল
করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (৬ জুলাই) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার
শুয়াগাজী টি.এ. হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রবল
বৃষ্টিপাত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে আসা আলেম-উলামা, ছাত্র, ভক্ত-অনুরাগী
এবং সাধারণ মানুষের ঢলে জানাজার মাঠ কানায় কানায় পূর...