বলিউডের অন্যতম বিতর্কিত ও চর্চিত প্রেমকাহিনী পরিচালক অনুরাগ কাশ্যপ এবং শুভ্রা শেট্টির। তাদের বয়সের ব্যবধান প্রায় ২০ বছরের। অনুরাগ কাশ্যপের বয়স বর্তমানে ৫৩ বছর, অন্যদিকে শুভ্রা ৩০-এর কোঠায়। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে আছেন। সম্প্রতি জনিস সেকুইরার সঙ্গে এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কের জটিলতা, বয়সের পার্থক্যের কারণে অনুরাগের তীব্র নিরাপত্তাহীনতা এবং বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নির্মাতা ও তার প্রেমিকা।সম্পর্কের প্রথম দিকের দিনগুলোর কথা মনে করে অনুরাগ কাশ্যপ জানান, তাদের...