বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, টিসিবির পণ্য, সরকারি বরাদ্দে বাড়ি নির্মাণ ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার সাঘাটায় কয়েক শ পরিবারের কাছ থেকে ৬৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।ভুক্তভোগীদের অভিযোগ, টাকা সংগ্রহের পর তিনটি বাড়ির নির্মাণকাজ অসমাপ্ত রেখে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের সেলিম ও তার স্ত্রী ববিতা পালিয়ে গেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগারভিটা গ্রামে জামিল হোসেন (২২) নামের এক যুবকের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে স্থানীয়দের পরিচয়...