ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পূর্ব সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লীতে। বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুদিন সাগরে মাছ ধরতে না পারলেও রবিবার সকাল থেকে পুরোদমে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। সাগরে জাল ফেলতেই উঠছে প্রচুর মাছ। লইট্যা, ছুরি, লাক্ষা, রূপচাঁদা, কোরাল, জাবাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শরণখোলা রেঞ্জের সাগর উপকূলের আলোরকোল, মাঝেরকিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালার চর শুঁটকিপল্লীতে। মাছের প্রাচুর্য দেখে জেলে, বহদ্দার ও ব্...