চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে ‘অস্ত্রসহ’ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনজনই বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী রায়হান আলমের সহযোগী। এদের একজন রায়হানের ‘ক্যাশিয়ার’।আজ মঙ্গলবার ভোরে উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিচা গ্রামে মুনিরিয়া যুব তবলীগ মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা ও রাউজান থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।গ্রেপ্তার তিনজন হলেন শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মোহাম্মদ জাফর (৩৮) ও সাফায়েত হোসেন সিফাত (১৯)। তাদের বাড়ি রাউজানে। ত...