বাজারে গিয়ে মাছের দাম শুনে পরিমাণ কমাচ্ছেন ক্রেতারা। কেউ পছন্দের মাছ না কিনেই ফিরে যাচ্ছেন, আবার কেউ পরিবারের খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন তুলনামূলক দামি মাছ। মাঝারি আকৃতির ইলিশের কেজি ৩ হাজার টাকা, দেশি কৈ ২ হাজার টাকা। গরু ও খাসির মাংসের দামও চড়া। এর বিপরীতে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলার আশা ছিল ভোক্তাদের; কিন্তু সেখানেও মেলেনি মুক্তি। উচ্চদরের জালে আটকে আছে প্রায় সব সবজি।
অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে। এ কারণে প্রকৃতার্থে স্বস্তি ফে...