গোপালগঞ্জের কাশিয়ানী থানার শিশু মাহফুজকে অপহরণের পর হত্যাকাণ্ডের ১৩ বছর পর তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন জানান এ তথ্য। রায়ের আদেশে বলা হয়েছে, হত্যার দায়ে জামাল শেখ, তার ভাই রঞ্জু শেখ ও শেখ শামীম আহমেদকে মৃত্যুদণ্ড এবং মাহমুদা খানম উষাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। উষাকে...