গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং পরে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ শিশু নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে। অপরদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ বহিরাগতদের হামলা ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।পুলিশ সূত্র জানায়, প্রথম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক স্পর্শের অভিযোগে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালত...