‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী...’৷ শৈশবের চেনা এই গানে আছে রঙিন এক পৃথিবীর ছবি। যেখানে প্রতিটি শিশু যেন একেকটি ফুল। তাদের চোখে স্বপ্ন, মুখে হাসি। চারপাশে আনন্দ আর নিশ্চিন্তে বেড়ে ওঠার প্রতিশ্রুতি। অথচ পৃথিবীরই এক প্রান্তে সেই স্বপ্নপুরী আজ ধ্বংসস্তূপে ঢাকা। সেখানে ফুলের মতো শিশুরা ঝরে পড়ছে যুদ্ধের নির্মমতায়। খেলনার বদলে চারদিকে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। স্কুলের ঘণ্টা নয়, শিশুদের কানে বাজে বিস্ফোরণের শব্দ। যে হাতে রঙিন স্বপ্ন আঁকার কথা, সেই হাত আজ বাড়িয়ে দিতে হচ্ছে একমুঠো খাবারের আশা...