দাদার কোলে বসে খিলখিল করে হাসছে আট মাসের ছোট্ট আয়রা। নিষ্পাপ মুখে তার হাসি, চারপাশে আপনজনদের ব্যস্ততা। অথচ এই শিশুটি জানে না, যার কোলে ওঠার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল, সেই বাবা আর কখনো ফিরবেন না। যে মেয়েকে একনজর দেখতে হাজার মাইল দূরের প্রবাসজীবন ছেড়ে দেশে ছুটে এসেছিলেন বাবা, সেই মেয়েকে শেষবারের মতো আদর করার সুযোগও হলো না তার। ডেঙ্গু কেড়ে নিয়েছে ৩৪ বছর বয়সী প্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজের প্রাণ।মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিনকে ইশারায় কাছে ডেকেছিলেন পারভ...