কক্সবাজারে অপহরণের ১ মাস পরে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তারা আপন দুই ভাই। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয় তাদেরকে।শফিকুল ও শহিদুল উখিয়া উপজেলার থাইংখালীর বাসিন্দা।সন্তানদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের বাবা-মা। ‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’, এক মাসের উৎকণ্ঠা, কান্না আর অনিশ্চয়তার পর দুই সন্তানকে ফিরে পেয়ে এমনই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দুই শিশুর বাবা শাহ আলম।...