সালাম ইসলামের
অন্যতম সুন্দর সামাজিক শিক্ষা। এটি যেমন সাক্ষাতের বেলায় সুন্দর একটি সম্ভাষণ,
তেমনি একজন মুসলিমের পক্ষ থেকে অন্য
মুসলিমের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়াও। ছোটবেলা থেকেই শিশুদের সালামের
সঙ্গে পরিচিত করে তোলা তাই ইসলামী শিষ্টাচার শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। মহানবী
(সা.) নিজ আচরণের মাধ্যমে শিশুদের সালামে অভ্যস্ত করার এক অনন্য দৃষ্টান্ত রেখে
গেছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে-
عَنْ أَنَسِ، بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم مَرَّ عَلَى غِلْمَانٍ فَسَلَّمَ...