অক্ষয় কুমার আর শিল্পা শেঠির ভালোবাসার গল্পটা নব্বইয়ের দশকের শেষভাগে ছিল চর্চার একেবারে তুঙ্গে। একসময় বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল, প্রেমটা বেশ কিছুদিন গড়িয়ে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে গড়াবে। কিন্তু দেখতে দেখতে হুট করেই সব বদলে যায়, পথ আলাদা হয়ে যায় দুজনের। এতদিন পর সেই পুরনো প্রেম ভেঙে যাওয়ার পেছনে আসলে ঠিক কী ঘটেছিল, এবার তা জানালেন বিখ্যাত পরিচালক সুনীল দর্শন।সম্প্রতি ‘মিনিটস অব মসলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দর্শন বলেছেন, ‘অক্ষয় আর শিল্পা দুজনই একে অপরকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। সম্পর...