বছরের পর বছর পড়ে থাকা সরকারি টেক্সটাইল মিলসকে উৎপাদনে ফেরাতে ৩০ বছরের জন্য বেসরকারি অংশীদারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেডের ১৩৬ কোটি টাকার বেশি মূল্যের সরকারি জমি, অন্যদিকে দারোয়ানী টেক্সটাইল মিলসের দীর্ঘদিনের অব্যবহৃত শিল্পসম্পদ— দুটিকেই উৎপাদনশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি করা হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে।
আজ বুধবার অনুমোদনের জন্য উত্থাপন করা হবে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে পাওয়া...