দুই
বোনের পছন্দের মধ্যে খুব মিল। আবার
ঘুমের মধ্যেও ওরা একই স্বপ্ন দেখে। সেই গল্প লিখেছেন
গাজী তারেক আজিজ
ইয়াশা
একদিন দাদুর সঙ্গে সবজি বাগানে গেল।
দাদু শাকসবজি তুলতে শুরু করলেন। হঠাৎ
ইয়াশার চোখে পড়ল, একটি
ফুলের ওপর প্রজাপতি বসে
আছে। সে ধরতে যেতেই
প্রজাপতিটি পাখা ঝাপটে উড়ে
গেল। দাদুকে ইয়াশা জিজ্ঞেস করল, ‘দাদু, এই ফুলের নাম
কী?’
দাদু
বললেন, ‘কোন ফুল, ইয়াশা?’
ইয়াশা
ফুল ছুঁয়ে দেখিয়ে বলল, ‘এই যে দাদু।’
দাদু
হেসে বললেন, ‘এটা শিমের ফুল।’
ইয়াশা
মনে মনে ভাবল, প্রজাপতির
প্রিয় বুঝি শিম...