উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। এ মহাদেশের বৃহত্তম দেশটি ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ছিল ফ্রান্সের কলোনি। স্বাধীনতা অর্জনের পরেও আলজেরিয়ার অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনুসরণ করে ফরাসি পাঠ্যক্রম। মিডেল ইস্ট আইয়ের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান বন্ধ করার ঘোষণা দিয়েছে। সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আরবি ভাষা। দেশটিতে শিক্ষাব্যবস্থাকে স্থানীয়করণের পথে এটি একটি নতুন মাইলফলক।প্রতিবেদন অনুযায়ী, ২৬-৩১০ নং ডিক্রির মাধ্যমে বেসরকারি স্কু...