দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করতে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণের পথে কোনো অপতৎপরতা যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ভাওয়াল মাঠে মতবিনিময়সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘কেউ কেউ দেশকে অস...