ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের শিক্ষকদের অনলাইনে শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের ২-৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন ও সুষ্ঠুভাবে...