চট্টগ্রামের আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি শাহ আমানত খান (রহ.)-এর মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ওয়ার্ল্ড সুফি ফোরামের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে তিনি উল্লেখ করেন, হযরত শাহ আমানত খান (রহ.)-এর মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম গুরুত্বপ...