আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবে দলীয় প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা।আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শাহরিন ইরা বলেন, এককভাবে প্রার্থী দিলে এনসিপির সাংগঠনিক পরিচিতি বাড়বে এবং দলীয় প্রার্থীদের প্রচার-প্রচারণা এগিয়ে যাবে।...