পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে কিশোরী বয়সে সিরিয়ায় গিয়ে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেওয়া ব্রিটিশ বাংলাদেশি নারী শারমিমা বেগমকে সিরিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বার্লিনে চলতি বছরের একটি সন্ত্রাসী হামলার তদন্ত করতে গিয়ে হামলাকারীর সঙ্গে শারমিনার যোগাযোগের তথ্য পাওয়ার পর পশ্চিমা গোয়েন্দাদের সহায়তায় তাকে সিরিয়ায় শনাক্ত করা হয়।বর্তমানে ২৭ বছর বয়সী শারমিমা ২০১৪ সালের ডিসেম্বরে মাত্র ১৫ বছর বয়সে পূর্ব লন্ডনের বাড়ি ছেড়ে সিরিয়ায় চলে...