যশোরের কেশবপুরে ‘পল্লি বাঁওড়ে’ শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো হাজরাকাটি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৫) ও মফিজুর রহমানের ছেলে জিসান (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।স্থানীয়রা জাননা, একই গ্রামের একই মহল্লার চার শিশু জিসান, শিলা, ইয়াসমিন ও মরিয়ম পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে...