রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।আজ রবিবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর।আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে অভিযানের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর বাকিদের আইডেন্টিফিকেশনটা আমাদের করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের তালিকা হচ্ছে ৬১ জনের।এর আগে আজ সক...