সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।গতকাল রবিবার সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযানটি পরিচালনা করে।আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন...