ফেনী শহরের গুণীজন শান্তি রঞ্জন রায় চৌধুরী। সংগীতের সাধনায় কেটে
গেছে যার পাঁচ দশক। তালিম দিচ্ছেন অসংখ্য সংগীত শিক্ষার্থীকে। করছেন সামাজিক আন্দোলন।
তার সঙ্গে আড্ডা দিয়েছেন আসাদুজ্জামান দারা
শহর
যখন আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ার
প্রস্তুতি নেয়, তখন শান্তি
রঞ্জন রায় চৌধুরী যান
গানের কাছে। প্রায় এক ঘণ্টা রেওয়াজ
করেন। এই অভ্যাসের বয়সও
কম নয়। জীবনের অর্ধশতক
পেরিয়ে গেছে সুরের সঙ্গে।
‘প্রতিদিন
ভোরে ঘুম থেকে জেগে
ঘণ্টাখানেক রেওয়াজ না করলে দিনের
শুরুটা যেন ভালো হয়
না। আধুনিক গানের পাশাপাশি গ...