জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ দীর্ঘদিনের বিশ্বস্ত ও পরীক্ষিত অংশীদার। তাই নতুন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েন এবং জাতিসংঘের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গতকাল সোমবার জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের (ডিপিও) আন্ডার সেক্রেটা...