এবারও নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাকে পুরস্কার দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তাদের দাবি, পুরস্কার কে পাবেন, তা বাছাইয়ের ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব এড়ানো কঠিন হতে পারে।আগামী ৯ অক্টোবর নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কারটি দেওয়া হয় নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটির সিদ্ধান্তে।গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নোবেল পুরস্কার পাওয়ার জন্য ত...