তৃতীয়
দিনের খেলা শেষে, আফগানিস্তানের
বিপক্ষে বাংলাদেশের লিড ৩২৯ রানের।
আবুধাবির উইকেটে বল ঘুরতে শুরু
করেছে। আজ দিনের শুরুতে
মেহেদি হাসান আর লিটন দাস
মিলে যদি আরও ৫০টি
রান স্কোরবোর্ডে জুড়ে দেন, তাহলে
বাংলাদেশের বোলারদের জন্য আরও একবার
আফগানদের অলআউট করে দেওয়াটা একদমই
কঠিন নয়। কিন্তু প্রশ্ন
হচ্ছে, স্রেফ একটা জয়ই কি
হবে এই টেস্টে বাংলাদেশের
প্রাপ্তি?
দুই
দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির সময়ের পার্থক্য ১৮ বছর, অভিজ্ঞতার
পার্থক্য ১৩১ ম্যাচের। আফগানিস্তান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ন...