জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের বহুমাত্রিক সৃজনশীলতা, জীবনসংগ্রাম, অসাম্প্রদায়িক
চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে ‘শেষ হয় নাই বেলা’
প্রামাণ্যচিত্র। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
(বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে
প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এর পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজনও করা হয়।
নাট্যকার ও
নির্মাতা শাকুর মজিদ নির্মিত ৩২ মিনিটের প্রামাণ্যচিত্রটি ১৪টি অ...