বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর রচিত ‘গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট: শত বছরের বাংলা গান’ গ্রন্থের প্রকাশনা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার হোটেল রেনেসাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসীম আলী খান, পিলু খান, শাহজাদা মাহমুদ চৌধুরী, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ ও লাবু রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বইটির প্রকাশক ও সংগীতশিল্পী জ...