বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারে (ওটি) এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওটিতে থাকা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।আজ রবিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসি বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে চক্ষু অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্...