বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’। সালমান খানের ‘টাইগার’ কিংবা শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা এই ইউনিভার্সে এবারই প্রথম যুক্ত হয়েছিল নারীপ্রধান কোনো সিনেমা। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত সেই বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে মুক্তির প্রথম তিন দিন শেষে বক্স অফিসের যে চিত্র সামনে এসেছে, তা ছবিটির নির্মাতাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় প্রথম উইকেন্ডে সবচেয়ে কম আয়ে...