অনেকেই মনে করেন, বয়স ৬০-৬৫
পেরিয়ে গেলে নতুন করে ব্যায়াম শুরু করে আর লাভ নেই। কিন্তু গবেষণা বলছে, এই ধারণা ভুল।
নিয়মিত শরীরচর্চা শুরু করার জন্য বয়স কোনো সমস্যা নয়।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের
তথ্য অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সীদের খুব অল্প অংশই প্রয়োজনীয় শারীরিক কার্যক্রম করেন।
অনেকের ধারণা, বয়সের কারণে ব্যায়াম করলে শরীরের ক্ষতি হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে,
নিয়মিত শরীরচর্চা বয়স্কদের শরীর ও মন— দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
নিয়মিত ব্যায়াম করলে ভারসাম্য
রক্ষা, পেশির শক্তি, হাঁটার সক্ষ...