সম্পত্তির
মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে হেবা ইসলামী শরিয়তের একটি স্বীকৃত ও সুস্পষ্ট
বিধান। বিশেষ করে পিতা-মাতা জীবদ্দশায় সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি হেবা করে
দেওয়ার ঘটনা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ব্যাপার। তবে হেবা শুধু সম্পত্তি লিখে
দেওয়ার নাম নয়; এর নিজস্ব শরয়ী সংজ্ঞা, শর্ত ও বিধান রয়েছে। সম্প্রতি সরকার
পিতা-মাতা ও রক্তসম্পর্কীয় ব্যক্তিদের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে যে
নতুন আইনি বিধান করেছে, তার সঙ্গে শরিয়তের হেবা-নীতির সম্পর্ক ও সামঞ্জস্যের বিষয়টি
গুরুত্বের সঙ্গে দেখা...