বিদায় নিয়েছে বর্ষা। প্রকৃতিতেও শরতের আভাস স্পষ্ট। এমন সময়ে প্রয়োজন নিজের স্টাইল ও দৈনন্দিন অভ্যাসের সামান্য পরিমার্জন। লিখেছেন সুবর্ণা মেহজাবীনবর্ষার ওয়ার্ডরোবের বড় অংশ জুড়ে ছিল ব্যবহারিক
পোশাক। দ্রুত শুকায়, বৃষ্টিতে সহজে নষ্ট হয় না, ভিজে গেলেও অস্বস্তি কম— এমন পোশাকই
বৃষ্টির মৌসুমে বেশি কাজে লেগেছে। রেইনকোট, ওয়াটারপ্রুফ বা সিনথেটিক ফেব্রিক ছিল তাই
নিত্যসঙ্গী। শরৎ এলেও এগুলো একেবারে তুলে রাখার প্রয়োজন নেই। দেশের আবহাওয়ায় এ সময়েও
আকাশ ভেঙে হঠাৎ নামতে পারে বৃষ্টি। তবে যেসব পোশাক মূলত টানা বৃষ্টি ও...