২৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি সাত শতাধিক। এর মধ্যে হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চাপ সবচেয়ে বেশি। প্রতিদিন নতুন করে ভর্তি হচ্ছে শতাধিক রোগী। অথচ হাম ইউনিটে নেই কোনো শিশু বিশেষজ্ঞ। মাত্র ২০টি শয্যার বিপরীতে শতাধিক শিশুর চিকিৎসা চলছে মেঝে, সিঁড়ি ও চলাচলের পথে। এমন চিত্র হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের।
গত তিন মাসে হাসপাতালটিতে হাম সন্দেহে ভর্তি হয়েছে প্রায় তিন হাজার রোগী। এর মধ্যে ১ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষা করে হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের। এ রোগে মারা গেছে অন্তঃসত্ত্বা এক নারীসহ ২৮...