ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারী এলাকায়।নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, তারাকান্দা উপজেলার আব্দুল মোতালেবের মেয়ে ২৫ বছর বয়সী শিলা। শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ৩৫ বছর বয়সী আবেদা। ময়মনসিংহ শহরের জুবিলীঘাট মহল্লার দিলীপ ঘোষের ছেলে ৩৫ বছর বয়সী দেবরাজ ঘোষ।আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ই...